নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৩ জন

বান্দরবানে ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযান, ইট জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে দ্বিতীয় বারের মতো (কে,আর,ই) ইট ভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান  পরিবেশ অধিদপ্তর।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায়  বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতুর নেতৃত্ব ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং ফায়ার সার্ভিস সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে (কে-আর-ই) ইট ভাটাটির তৈরিকৃত পাকা ইট এবং কাঁচা ইটের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করে প্রশাসন। ইট ভাটায় অভিযান শেষে আজুখাইয়া এলাকায় আবুল কালাম মেম্বারের স মিলে পাঁচ হাজার টাকা ও ফরিদ এর স মিল থেকে দশ হাজার টাকা ২ টি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি জেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন>>>নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!