নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪১ জন

বান্দরবান প্রান্তিকলেক আনাথালয়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

Copy Link

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে প্রান্তিকলেক অনাথালয়ের শিশুদের জন্য শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপড়,স্কুল ব্যাগ,শিক্ষা সহায়ক সামগ্রী ও একদিনের উন্নত মানের খাবার প্রদান করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর ১৭ মার্চ পালিত হয় ‘জাতীয় শিশু দিবস’। ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয়। আজকের শিশুই আগামী দিনের সক্ষম নাগরিক। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর স্নেহ ছিল অপরিসীম। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেতো। এসব সার্বিক বিষয় বিবেচনা করে তার জন্মদিনটাতে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছিল।

১৭ই মার্চ( রবিবার) সকাল ১০ টায় বান্দরবান সেনা জোন কর্তৃক প্রান্তিকলেক অনথালয়ে মানবিক সহায়তা প্রদান করেছে। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন ,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন এর মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় ও অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে। এই শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদান করতে হবে। সেনা জোনের এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। সেনা জোন কর্তৃক ৩৫টি স্কুল ব্যাগ, ৩৫ সেট শিক্ষা সহায়ক সামগ্রী,৩৫টি গেঞ্জি এবং একদিনের তিন বেলার উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। এছাড়াও দুইটি ক্রিকেট ব্যাট, বল এবং চকলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!