নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০১৮, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭৭ জন

ছোট মন্ত্রিসভা গঠন করবেন ইমরান খান

Copy Link

পাকিস্তানের তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান শপথ গ্রহণ করার পর ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআই’র একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।

১৫ থেকে ২০ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভায় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেয়া হবে। ইমরান খানের ‘বানি গালা’ বাসভবনে শনিবার দলের উচ্চপদস্থ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রাথমিকভাবে এমকিউএম-পি’কে বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রণালয় দেয়া হবে।

এদিকে, ইমরানের নেতৃত্বাধীন জোটের আরেক শরীক পাকিস্তান মুসলিম লীগ-কায়েদকে পাকিস্তানের মন্ত্রিসভায় স্থান দেয়া হবে না। তবে দলের প্রধান চৌধুরী পারভেজ এলাহিকে পিটিআই নিয়ন্ত্রিত পাঞ্জাব রাজ্যের আইনসভার স্পিকার হিসেবে নিয়োগ দেয়া হবে।

এছাড়া জোটের আরেক শরিক দল বালুচিস্তান আওয়ামী পার্টি বা বিএপিকে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় একটি আসন দেয়া হবে। এর পরিবর্তে ইমরানের নেতৃত্বাধীন পিটিআই বেলুচিস্তানে বিএপি’কে সরকার গঠনের জন্য সমর্থন দেবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!