নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৮ জন

বান্দরবানের থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ।

Copy Link

থানচি(বান্দরবান)প্রতিনিধি:বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর হুমকির কারনে বান্দরবান জেলা সদরের সাথে থানচি উপজেলা বাস, মাহেন্দ্রা, বি সেভেন্টি সহ গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচি উপজেলার সাথে বান্দরবান জেলার গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ও পর্যটকরা।

নাম না প্রকাশের শর্তে রুমা উপজেলার পরিবহন শ্রমিকরা জানান, রোববার সকালে থানচি বাস কাউন্টারে লাইনম্যানকে ফোন করে যানবাহন চলাচল না করার জন্য হুমকি দিয়েছে কেএনএফ নামক বিছিন্নতাবাদী সংগঠন। নিরাপত্তা জনিত কারণে অনির্দিষ্টকালে জন্য থানচি উপজেলা থেকে বান্দরবান জেলা সদর সড়কে এর গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন- পরিবহন সংশ্লিষ্টরা।

এদিকে গণপরিবহন চলাচল বন্ধ খবর পেয়ে সকালে থানচি বাস ষ্টেশনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ষ্টেশন শিডিউল অনুযায়ী ছেড়ে দেওয়ার জন্য বাস দাঁড় করিয়ে রাখা হলেও বাসের কোনো চালক ও চালকের সহকারী কাউকে দেখা যায়নি। যাত্রীরা ষ্টেশনে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে চলে যাচ্ছে সবাই। বাসষ্টেশন গুলো জনশূন্য লক্ষ্য করা গেছে।

থানচি বাস গাড়ি চালক মোহামম্দ নুর আলমের সাথে কথা হলে তিনি বলেন, সকালে আমার গাড়ি প্রথম ট্রিপ ছিল। সব যাত্রী এসে গাড়িতে উঠে গেছে। প্রথম ট্রিপ হিসেবে যাত্রীও বেশি ছিল। গাড়ি ছাড়ার আগ মূর্হুতে লাইনম্যান গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং বলেন, কেএনএফ নামে একটি সংগঠন গাড়ি না ছাড়ার জন্য হুমকি দিয়েছে। পরে বাধ্য হয়ে নিরাপত্তা স্বার্থে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি ষ্টেশনে সাইড করে রাখতে হয়।

থানচি বাস কাউন্টারে লাইনম্যান মংসিনু মারমা জানান, সকালে কেএনএফ পরিচয় দিয়ে বাস চলাচল না করার জন্য হুমকি দেয়া হয়েছে। অমান্য করে কেউ গাড়ি চালালে পরিণতি ভাল হবে না বলেও কড়া হুশিয়ার দেয়া হয়। শুধু বাস নয়, থানচি-বান্দরবান সড়কে কোন মোটর সাইকেল, মাহেন্দ্রা, বি সেভেন্টি, মাহেন্দ্রা থ্রী হুইলার পর্যন্ত চলাচল না করার জন্য হুমকি দিয়েছে। তাই হঠাৎ থানচি বান্দরবান সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।এ

নিয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সকালে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে। এখনও পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিহিত করা হয়েছে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!