Khaled Mahabub Khan Arafat
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৮ জন

বান্দরবানে ইয়াবাসহ প্রচারদল নেতা গ্রেফতার

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বান্দরবান জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জোন এর সেনা সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে।

আটককৃতরা হলেন পৌর সদরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার নবী ইসলামের ছেলে মো.সাইফুল ইসলাম এবং একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।সাম্প্রতিক সময়ে বিভিন্ন চুরি ও ছিনতাই এর ঘটনার সাথেও তাদের জড়িত থাকার বিষয়ে খবর মিলেছে।

আটক সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের বান্দরবান জেলা শাখার সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ,তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সক্রিয় মাদক চক্র পরিচালনা করে আসছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা,একটি মোটরসাইকেল,দুটি স্মার্টফোন,দুটি বাটন ফোন এবং একটি এন্টি কাটার জব্দ করা হয়।আটকের পর বান্দরবান জোনের সেনা সদস্যরা তাৎক্ষণিক তাদেরকে বান্দরবান সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এবিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে মুঠোফোনে জানান,২জন ইয়াবা কারবারির আটকের বিষয়টি সঠিক।আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মামলা রুজু হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি মুঠোফোনে নিশ্চিত করেন।

আরো পড়ুন→বান্দরবানে ইয়াবাসহ প্রচারদল নেতা গ্রেফতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১০

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১১

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১২

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৩

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৪

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৫

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৭

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৮

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৯

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

২০
error: Content is protected !!