নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মালম্বীদের পাশে বান্দরবান সেনা জোন

Copy Link

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার প্রয়াসে বান্দরবান সেনা জোনের উদ্যোগে ২য় ধাপের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠানে আগত খৃষ্টান ধর্মালম্বী জনসাধারন ও গীর্জা এবং ক্লাব প্রতিনিধির মাঝে নগদ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহায়তা হিসেবে নগদ অর্থ উপকারভূগীদের হাতে তুলে দেন বান্দরবান জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।

এসময় জোন কমান্ডার বলেন, খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যাতে হাসিখুশিভাবে উদযাপন করা যায় তা নিশ্চিত করতে বান্দরবান জোন এই শুভেচ্ছা উপহার প্রদান করছে।আমরা চাই আপনাদের এই বড়দিনে শান্তি, ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ুক।

আপনারা মিলেমিশে ভালোভাবে বড়দিন উদযাপন করুন।আগামীতেও বান্দরবান জোন আপনাদের যেকোনও প্রয়োজনে পাশে থাকবে।এসময় তিনি উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিন চার্চ,বিভিন্ন সংগঠনসহ তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পাড়া থেকে আগত উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর ও বিভিন্ন সামগ্রী প্রদান এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা।

আরো পড়ুন→রোয়াংছড়ি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!