babul khan
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রোয়াংছড়ি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির উদ্যোগে বান্দরবানে তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ: ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারী কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

(BTSWF) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক: কমল তঞ্চঙ্গ্যা-র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য: রাজুময় তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক: বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলাধীন ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: গোপাল কান্তি তঞ্চঙ্গ্যা, (BTSWF) এর সাবেক সদস্য সচিব: বিপ্লব তঞ্চঙ্গ্যা, (BTSWF) এর সাবেক সহ-সভাপতি: পিংকি তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: বিতনময় তঞ্চঙ্গ্যা, এবং সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, (BTSWF) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: সুজন কুমার তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায় অনান্য আদিবাসী সম্প্রদায় হতে অনেকটাই পিছিয়ে পড়া অন্যতম একটি জাতি। শিক্ষাই জাতির মেরুদন্ড তাই দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে শিক্ষার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে পরামর্শ প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়, নার্সিং, মেডিকেল, সরকারি/বেসরকারি চাকরি সহ বিভিন্ন উচ্চ শিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা সভা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার শেষে সদ্য গ্রাজুয়েট সম্পন্ন করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সদ্য কলেজ জীবনে পদার্পণ করা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে নবীন বরণ করা হয়।

উল্লেখ্য: বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর একটি অঙ্গ সংগঠন। যার যাত্রা শুরু হয় ২০০৬ সালের ৫ই জানুয়ারি।শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতি এই স্লোগান কে ধারণ ও লালন করে এবং তঞ্চঙ্গ্যা জাতি ও পার্বত্য অঞ্চলের সকল জাতিসত্তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নানান ধরণের উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে (BTSWF)।

আরো পড়ুন→বান্দরবানের কোয়ান্টামে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে

নোয়াপতংয়ে শন সূচী চাকমার মৃত্যুতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর সমবেদনা

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

বেতছড়া স্কুল এন্ড কলেজে খাদ্য সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

১০

ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

১১

জিয়াউর রহমানের সমাধিতে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

১২

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

১৩

পাহাড়ি রাস্তার দুইধারে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম, বদলাচ্ছে অর্থনীতি

১৪

বান্দরবানে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিলো জেলা পরিষদ

১৫

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের

১৭

নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী

১৮

বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় ট্রাক খাদে পড়ে চালকসহ আহত অন্তত চার

১৯

আলিকদম সফরে কে এস মং, গেলেন মাতামুহুরি শিশু কল্যাণ অনাথালয়ে

২০