নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

থানচিতে বিএনকেএস’র ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS) বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি (PRLC) প্রকল্পের আওতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের মৌলিক সেবা নিশ্চিতকরণ, পুষ্টি ও জীবিকায়ন সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পিআরএলসি প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

BNKS প্রতিনিধিরা জানান, দুর্বল জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চলমান প্রকল্পটি থানচি অঞ্চলের পুষ্টি উন্নয়ন, স্থায়ী জীবিকায়ন, সামাজিক সচেতনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখছে।

প্যানেল চেয়ারম্যান অংসিংম্যা মারমা সভাপতিত্বে, বিএনকেএস এনজিও ইউনিয়ন সুপারভাইজার সাথুইপ্রু মারমা সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উপ-সহকারী মেডিকেল অফিসার মিথোয়াইচিং মারমা, ইউপি সদস্য পিতরাং ত্রিপুরা, অংসানু মারমা ও মহিলা মেম্বার গোপাদেবী চাকমাসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অত্যন্ত কার্যকর।

প্রকল্পের পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সভা শেষ হয়। এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সেবাধারী সংস্থাগুলোর সমন্বয়ে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আরো পড়ুন→আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!