নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

থানচিতে ইউএনসিসি ও পিআরএলসি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় ইউনিয়ন কোর্ডিনেশন মিটিং উইথ নিউট্রিশন কমিটি (UNCC) এবং পার্নাশীপ ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন (PRLC) প্রকল্পের, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS) আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বলিপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা। পিআরএলসি প্রকল্পের প্রতিনিধি, পুষ্টি বিষয়ক মাঠকর্মী, স্বাস্থ্য সহকারীরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের কারবারি-জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে পুষ্টিহীনতা, খাদ্য নিরাপত্তা, জীবিকা উন্নয়ন এবং দুর্যোগ-সহনশীলতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। পিআরএলসি প্রকল্পের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে সমন্বিতভাবে বাস্তবায়িত হলে মানুষের জীবনমান আরও উন্নত হবে।

সভায় গর্ভবতী মা, শিশু ও কিশোরীদের পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ইউনিয়ন পুষ্টি কমিটির কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং আগামীতেও এসব কার্যক্রমকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনকেএস এনজিও ইউনিয়ন সুপারভাইজার সাথুইপ্রু মারমা সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উপ-সহকারী মেডিকেল অফিসার মিথোয়াইচিং মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার পিতরাং ত্রিপুরা, বিএনকেএস ফোকাল পার্সন উবাথোয়াই মারমা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জন মারমা প্রমুখ।

শেষে অংশগ্রহণকারীরা পিআরএলসি প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!