Khaled Mahabub Khan Arafat
২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০০ জন

রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাথিং ঝিরি এলাকায় ইজিবাইক (টমটম) চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২০সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স হলে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৪ সেপ্টেম্বর রাতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যার হত্যাকান্ডের আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যাকান্ডের প্রধান আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যা

গ্রেপতারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা দানিয়েল ত্রিপুরার ছেলে, আলেক্ষ্যং ইউনিয়নের নাটিংঝিড়ি এলাকার মৃত চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার পালিত ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত ১৪ সেপ্টেম্বর প্রতিদিনের মতো সেদিন তিনি রাত পর্যন্ত ইজিবাইক চালিয়ে বাসায় ফেরেননি। পরদিন সকাল পর্যন্তও বাসায় না ফেরায় তার পরিবার রোয়াংছড়ি থানা পুলিশকে বিষয়টি জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্থানীয়রা তার ব্যবহৃত কাপড়ের ব্যাগ, মোবাইল ফোন এবং রক্তমাখা দুইটি বাঁশের কঞ্চি ও একটি ভাঙা গাছের টুকরা ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার কাশেমনগর এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, তদন্তে বেরিয়ে এসেছে টাকা লেনদেনের বিরোধের জেরে অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা স্বীকার করেছে যে, সে ভুক্তভোগীকে মুনাফাসহ ৩৫ হাজার টাকা ধার দিয়েছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাঁশঝাড়ের নিচে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতির সময় রাজন্ত তঞ্চঙ্গ্যা বাঁশ ও গাছের টুকরা দিয়ে অমন্ত সেনের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ টেনে নিয়ে পার্শ্ববর্তী তারাছা খালে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম জানান, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আসামির সম্পৃক্ততা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়া হবে।” এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন→রোয়াংছড়িতে সামাজিক অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১১

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১২

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৩

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১৪

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৫

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৬

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৭

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৯

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

২০
error: Content is protected !!