নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৭ জন

রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় সকল প্রকার টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুমা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। প্রান্তিক কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, গত কয়েক বছর ধরে কুকি-চিন সন্ত্রাসীদের তৎপরতার কারণে রুমার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল। ব্যবসা-বাণিজ্য ও ট্যুরিজম বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কোনোরকম প্রাণচাঞ্চল্য ছিল না। তবে সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে।

এই অবস্থায় অতিরিক্ত টোল আদায় এলাকার অর্থনীতিকে আবারও পিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বক্তারা বলেন, রুমার চারটি ইউনিয়নে বসানো টোল পয়েন্টগুলোতে অতিরিক্ত টোল আদায় এবং সাধারণ মানুষের প্রতি হয়রানি চলমান রয়েছে। এর ফলে মানুষের মনে একরাশ ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক ক্যউসিং মারমা বলেন, “বাজারের আড়তদার ও তাদের সিন্ডিকেট কৃষিপণ্যের দর নির্ধারণ করে। আমরা আমাদের ফসল বাজারে আনলেও ন্যায্যমূল্য পাই না। ব্যবসায়ীরা ইজারার দোহাই দিয়ে আমাদের ঠকায়।”

বিশেষ করে ২ নং রুমা সদর ইউনিয়নের কক্ষংঝিড়ি এলাকার টোল পয়েন্টে অতিরিক্ত টোল আদায় ও অস্বাভাবিক হয়রানির অভিযোগ উঠেছে। কৃষক ও কাঁচামাল ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বক্তারা আরও বলেন, রুমার পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে হলে সরকারকে কৃষকদের জন্য বাজেট বরাদ্দ, প্রণোদনা এবং স্বল্পসুদের কৃষিঋণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্থানীয় চার ইউনিয়ন পরিষদ চাইলে জনগণের উপর আরোপিত টোল ট্যাক্স বাতিল করতে পারে।

তারা জোর দাবি জানিয়ে বলেন— “জনগণের উপর কর নয়, টোল ট্যাক্স বাতিল হোক! নাগরিকের স্বার্থে টোল মওকুফ কর।”

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও কয়েকজন উপজেলার নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ এই প্রতিবাদকে টোল নীতি পুনর্বিবেচনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন→ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!