নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

নাইক্ষ্যংছড়িতে স্ত্রীকে এসিড খাইয়ে হত্যা,ঘাতক স্বামী গ্রেপ্তার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার বাগানের স্টাফ ঘরে স্ত্রীকে এসিড খাইয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় নিহতের ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া সাকিনে ফোর এইচ কোম্পানির ১৫ নম্বর রাবার বাগানের স্টাফ ঘরে এ ঘটনা ঘটে। সেখানে স্বামী মো. তোহা প্রকাশ ওরফে পেটাইন্না (২৫) স্ত্রী জেসমিন আক্তারকে দাহ্য পদার্থ (এসিড জাতীয় তরল) খাইয়ে দেয়। এতে গুরুতর অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩/২০২০) এর ৪(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-এফআইআর ৪, জিআর ১১০/২৫।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক যুগান্তরকে বলেন, “গৃহবধূকে জোরপূর্বক এসিড খাইয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তের জন্য এসআই (নিঃ) মো. পলাশ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে।”

এদিকে স্থানীয়রা জানায়, নিহত জেসমিন আক্তার বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হতেন। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের দাবি।

নিহতের পরিবার অভিযোগ করে বলেছে, “নেশার টাকার জন্য প্রতিদিনই পেটান আমার বোনকে মারধর করত। এবার কিস্তির টাকা না পেয়ে তাকে পুড়িয়ে মারল। আমরা এই হত্যার বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!