নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন ও সচেতনামুলক সভা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক আয়োজিত লেম্বুছড়ি বিওপি’’র বাহির মাঠ স্কুলে মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্তে-জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ী এলাকায় দায়িত্ব পালন করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ জুলাই) ২০২৫ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপি‘তে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত প্রায় ৩০০ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ করা হয়।

উক্ত সভায় জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ বিশেষ করে মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জন সচেতনামূলক কার্যক্রম করা হয়।

এ বিষয়ে জোন কমান্ডারের সাথে উপস্থিত সকলে দৃঢ় প্রতিজ্ঞা এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও তিনি বলেন, এখন থেকে আর কোন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের সীমান্তে যেন না যান তা খেয়াল রাখতে হবে।

এছাড়া সম্প্রীতি উন্নয়নের অংশ হিসাবে পাহাড়ি ও বাঙ্গালী গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ খাতা এবং কলম বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন→স্বাস্থ্যের মান উন্নয়নে কুহালং ইউপি ও গ্রাউস যৌথভাবে কাজ করবে, উপকৃত হবেন ১৮ হাজার মানুষ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!