নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫১ জন

স্বাস্থ্যের মান উন্নয়নে কুহালং ইউপি ও গ্রাউস যৌথভাবে কাজ করবে, উপকৃত হবেন ১৮ হাজার মানুষ

Copy Link

বান্দরবানের দুর্গম প্রত্যন্তাঞ্চলে নারী-শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যের মান উন্নয়ন ও রূপান্তরমুখী উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সোমবার (২৫আগষ্ট) দুপুরে কুহালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাউসের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ডিরেক্টর চিন্ময় ম্রো এবং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব উচ প্রু মারমা, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার চিংথোয়াই উ মারমা, উখ্যাইমং মারমা ও ইউপি সদস্য কালাম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চুক্তিতে বলা হয়, ইউনিয়নের প্রতিটি এলাকায় মৌলিক চাহিদা পূরণে ইউনিয়ন পরিষদ ও গ্রাউস সমন্বিতভাবে কাজ করবে। নারী ও শিশু উন্নয়ন প্রকল্পগুলো যৌথভাবে বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের প্রায় ১৮ হাজার মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে ১৩টি স্থায়ী কমিটির মাধ্যমে সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।

বক্তারা জানান, ওয়াল্ড ভিশন বর্তমানে বিশ্বের ১১০টিরও বেশি দেশে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পার্বত্য এলাকায় শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও মৌলিক সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে গ্রাউস ও কুহালং ইউনিয়ন পরিষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে দৃর্যোগ আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম সহচেতনমুলক ও কর্ম পরিকল্পনা’ বৈধকরণ সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!