Khaled Mahabub Khan Arafat
১৫ আগস্ট ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩২২ জন

বান্দরবানে দুইদিনব্যাপী অভিযানে ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বান্দরবানের লামা উপজেলায় হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ছয়টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে ওই ইভাটা গুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.রেজাউল করিম।

সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী হাইকোর্টের নির্দেশে জেলার লামা উপজেলার ফাইতং এলাকার অবৈধ ইটভাটা ইউবিএম,এসবি ডব্লিউ, এমবিআই এবং এনআরবি ইটভাটা ভারীযন্ত্র স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গতবুধবার সকালে একই এলাকায় অবৈধ ইটভাটা ইবিএম এবং সেভেনবিএম নামে আরও দুটি ইটভাটা’সহ মোট ছয়টি অবৈধ ইটভাটা হাইকোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেন বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এছাড়া ওই ইটভাটাগুলোতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে দেওয়া হয়।

এসময় বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে যৌথ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস,পুলিশ ও পরিবেশ অধিদপ্তর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

এবিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী হাইকোর্টের নির্দেশে দুই দিনব্যাপী অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ওই ইটভাটা গুলোতে গাছের চারা রোপন করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন→বান্দরবানে রাতের আধারে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!