নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৫৩ জন

বান্দরবানে রাতের আধারে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

Copy Link

বান্দরবান শহরের প্রধান সড়ক সদর উপজেলা গেইটের সামনে হতে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক ব্যবসায়ী নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সুত্রে বলছে, বুধবার ১৩ আগষ্ট রাত ১১ টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশন হতে ব্যবসায়িক কর্মকান্ড শেষে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে বাসষ্টেশন থেকে পায়ে হেটে নিজ বাসার দিকে যাচ্ছিলেন নিখিল কান্তি দাশ। তিনি সদর উপজেলা পরিষদের সামনের প্রধান গেইটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকার ব্যাগ ছিনতাই করে সদর উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে এবং দ্রুত সদর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার হয়ে হতভম্ব অবস্থায় পড়ে যান তিনি। তিনি জানান, বিগত ২৫ বছর ধরে বান্দরবানে ব্যবসায় করছেন তিনি। আগে কখনও এমন ঘটনার শিকার হননি। এই ঘটনার সুষ্ট তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।

এইদিকে এই ঘটনার পর থেকেই পুরো শহর জুড়ে তোলপাড় চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নানান সমালোচনার ঝড়।

স্থানীয়রা বলছেন, বান্দরবানের মত এত শান্তি সম্প্রীতি সম্পূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা দুঃখ জনক, এইসব ছিনতাইকারী জনগণের নিরাপত্তার প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরে এই ধরনের ঘটনা কোনোদিন চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেয়া উচিৎ এবং দোষীদের ধ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিৎ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি দারুছুন্নাহ মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১০

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১২

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৩

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৪

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১৫

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১৬

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৭

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৮

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৯

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

২০
error: Content is protected !!