নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিকবিহীন ১৫ বার্মিজ গরু জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ দল জুমছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করা হয়। পরে গরুগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয় এবং নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মালিকবিহীন গবাদিপশু সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহে কীটনাশক পানে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!