নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭২৯ জন

বান্দরবান আলোচিত বৌদ্ধ ধর্মীয় গুরু ড.এফ দীপঙ্কর মহাথের ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান রোয়াংছড়ির আর্য গুহা ধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহার থেকে পার্বত্য অঞ্চলের আলোচিত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. এফ দীপংকর মহাথের নামে এক বৌদ্ধ ধর্মীয় গুরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার তারাছা ১ নম্বর ওয়ার্ড আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।

স্থানীয় সুত্রে জানা যায়, ড. এফ দীপংকর মহাথের ২০১৬ সাল থেকে অদ্যাবধি আর্য গুহাধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। বিহারের যে কক্ষে অধ্যক্ষ ধর্মীয় চর্চা (ধ্যান) করতেন সে কক্ষ থেকে ঘন্টা বাজানো ছাড়া সকলের প্রবেশে বারন ছিল অধ্যক্ষের। বিহারে দুপুরে ভান্তের কোন সারাশব্দ নাপেয়ে খোঁজ নিতে গেলে কক্ষটির আড়ের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কমিটিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও বিহার কমিটির সদস্যরা কক্ষটি থেকে মৃত্যুর আগে শিষ্যদের উদ্দেশ্যে লিখে যাওয়া দুইটি পরামর্শ মূলক চিঠি উদ্ধার করেন। তার এই মৃত্যুতে স্থানীয়দের মাঝে বিভিন্ন জল্পনা কল্পনার সৃষ্টি হলেও চিঠি দুইটির কারনে বিহার অধ্যক্ষ আত্ন-হত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান দায়ক প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা জানান ভান্তে একজন ত্যাগী সাধক এভাবে ভান্তের মৃত্যু কোনভাবেই প্রত্যাশা ছিলনা এর বেশীকিছু তিনি আর বলতে অপারগতা প্রকাশ করেন ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, মরদেহ উদ্ধার উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রীয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

গত ২০২২ সালে ১২জুন বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথের নামের আরেক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!