Mahabub Hassan Khan
২৩ নভেম্বর ২০১৯, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫১০ জন

যুবলীগের নতুন নেতৃত্ব,চেয়ারম্যান পরশ,সা. সম্পাদক মাঈনুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর সংগঠনটির সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাইনুল হোসেন খান নিখিল।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়।

কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করেন। এ সময় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তাতে সমর্থন দেন।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন নেতৃত্বের নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের বলেন, কমিটি ঘোষণার মধ্য দিয়ে যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যাবে।এরপর কাউন্সিলরদের কাছে থেকে নাম প্রস্তাবের আহ্বান করা হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম শেখ ফজলে শামসের নাম প্রস্তাব করেন এবং যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রস্তাবের সমর্থন করেন।চেয়ারম্যান পদে কাউন্সিলররা আর কোনো নাম প্রস্তাব না করায় সবার সম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন ফজলে শামস।

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যান। দেশে ফিরে গত এক দশক ধরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক হিসেবে ছয়জনের নাম প্রস্তাব করেন কাউন্সিলরেরা। এর মধ্যে সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতা হলেন বেলাল হোসেন, মহিউদ্দিন আহমেদ, সুব্রত পাল, বদিউল আলম ও ইকবাল মাহমুদ। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খানের নাম প্রস্তাব করা হয়।এরপর সাধারণ সম্পাদক প্রার্থীদের নিজেদের মধ্যে সমঝোতার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দেন। পরে তারা সমঝোতায় ব্যর্থ হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর নতুন সাধারণ সম্পাদক হিসেবে মাঈনুল হোসেন খানের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের ৭ম কেন্দ্রীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় একদল শিল্পী জাতীয় সংগীত উপস্থাপন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!