নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২১, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০২ জন

বান্দরবান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট নাইক্ষ্যংছড়ি ও আলীকদম চ্যাম্পিয়ন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান জেলা পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা শেষ হয়েছে। এবারের আসরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন (বালক) ও আলীকদম (বালিকা) একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (৭জুন২১ইং) দুপুরে বান্দরবান স্টেডিয়ামে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরিজী। এসময় তিনি বলেন, খেলাধুলার সুস্থ্য প্রতিযোগিতা অপসংস্কৃতি থেকে ছেলেমেয়েদের দূরে রাখে। সুস্থ্য দেহ ও সুস্থ মন সমৃদ্ধ ছেলেমেয়েদের খেলাধুলায় আরও অগ্রগামী করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(বালক) ফাইনালে রোয়াংছড়ি একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইক্ষ্যংছড়ি সদর একাদশ।
অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লামা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলীকদম একাদশ।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান ও সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রোয়াংছড়ি ইউএনও আবদুল্লাহ আল জাবেদ, জেলা ক্রিড়া অফিসার মাইনুদ্দিন মিল্কী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক।

এই আসরে (বালিকা) ম্যান অব দ্যা ম্যাচ টুম্পা, সেরা গোল রক্ষক লাকিং মে। (বালক) ম্যান অব দ্যা ম্যাচ মো: আমিন, সেরা গোল রক্ষক সাদেক হোসেন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে নাইক্ষ্যংছড়ি একাদশের আক্য মারমা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!