নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৭ জন

রাঙামাটির কাপ্তাই বন বিভাগের উদাসীনতায় ক্ষয় ক্ষতির সম্ভাবনা

Copy Link

রাঙামাটিঃপ্রতিনিধিঃ কাপ্তাই বনবিভাগের উদাসীনতার কারনে ঝুঁকি পূর্ন গাছ মাটি ধ্বসে বাড়ি ঘরের উপর ভেঙ্গে পড়ে জান মালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কাপ্তাই উপজেলার কাপ্তাই – চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকায় সড়কের পাশে ঝুঁকিপূর্ণ ভাবে মাটি বিহীন বড় বড় গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে, ফলে চলতি বর্ষা মৌসুমে যে কোন সময় মাটি ধ্বসে ঐ গাছ পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এই সড়কে চলাচলরত চালক এবং যাত্রী সাধারনগণ।

রবিবার(৬ জুন) সরজমিনে কাপ্তাইয়ের বড়ইছড়ি, লগগেইট, শিলছড়ি, চিৎমরম, বালুছড় সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই -চটগ্রামের প্রধান সড়কের পাশে অনেক গাছের মাটি সরে গিয়ে শিকড় বাহির হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সড়কের নিচ দিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন । যে কোন সময় মাটি ধ্বসে ঐ সকল ঝু্ঁকিপূর্ণ গাছ পরে প্রাণ হানির ঘটনার আশঙ্কা করছে চালকরা।

কাপ্তাইয়ের আটো রিকশাচালক সমিতির সম্পাদক মোঃ ইমান আলী, সিএনজি চালক খোকন মল্লিক জানান,আমরা কাপ্তাই -চটগ্রামের সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ে ভয়ে, বিশেষ করে কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ মাটি বিহীন ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়েছে। এ গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোন সময় সড়কে গাছ পরে প্রাণহাণী ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

লিচুবাগান সি এন জি চালক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব জানান, গত বর্ষা মৌসুমেও সড়কের ওপর গাছ পড়ে বেশ কয়েকবার সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেইসময় বেশ কয়েকটি সিএনজির উপর গাছ পড়েছিল,অল্পের জন্য অনেক চালক এবং যাত্রী রক্ষা পেয়েছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমানের নিকট এ ঝুঁকিপূর্ণ গাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তারা এসে দেখে কার্যকর ব্যবস্থা নিবেন ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!