নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২১, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৩ জন

লামার রুপসীপাড়া বর্গা জমির চাষাবাদ নিয়ে ঝগড়া গুরুতর আহত ৪

Copy Link

নিজস্ব প্রতিবেদন : বান্দরবানের লামায় রূপসীপাড়া ইউনিয়নে বর্গা জমির চাষাবাদ নিয়ে সংঘর্ষে এক পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায়, বৃহস্পতিবার (২৭ মে২১ইং ) বিকেলে এই মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যায় লামা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকী দুইজনকে লামা হাসপাতালের আন্তঃ বিভাগে ভর্তি দেয়া হয়েছে। সবার শরীরে দা দিয়ে কাটা ও লাঠির আঘাতের চিহ্ন আছে।

আহতরা হলেন, মাস্টার পাড়া এলাকার কোরবান আলীর ছেলে আবদুর রহিম (৪২), তার স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), পার্শ্ববর্তী হাফেজ পাড়ার মোঃ ইউছুপ আলীর ছেলে মোঃ নাছির (৪৫), তার ছেলে মোঃ ইয়াছিন (২০)। গুরুতর আহত আবদুর রহিম ও মোঃ নাছির কে উন্নত চিকিৎসার জন্য বাহিরে রেফার করা হয়।

আহত আবদুর রহিম বলেন, বিরোধীয় জায়গাটির মালিক লামা পৌরসভার লাইনঝিরি এলাকার অলি উল্লাহ। আমি গত বর্ষায় এক বছরের জন্য জমিটি অলি উল্লাহ থেকে আমি ও মোঃ নাছির বর্গা নিই।

এই বর্ষায়ও আমার চাষাবাদ করার কথা। আজ বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখি জন্য মাস্টার পাড়ার মোঃ নাছির এর ছেলে মোঃ মিরাজ (৫০) আমাদের বর্গা জমিটি চাষাবাদ করছে৷ আমরা বাঁধা দিলে মোঃ মিরাজ তার ছেলে সাহাবুদ্দিন (৩০), সালাউদ্দিন (২৭) ও মোঃ সাকিল (২০) সংঘবদ্ধ ভাবে দা, ছুরি ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। তারা মারধর ও কুপিয়ে আমাদের ৪ জনকে গুরুতর আহত করে।এই বিষয়ে মোঃ মিরাজ পক্ষের লোকজন এলাকা থেকে পালিয়ে যাওয়ার কারণে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, আহতদের আগে চিকিৎসা করতে বলেছি। লামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ রোগী সুস্থ হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!