নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯ জন

বান্দরবানে কর্মহীন জনসাধারণকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার(২৪ এপ্রিল ) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা সদরের ৫শত কর্মহীন ও অসহায় দরিদ্র জনসাধারণকে উপহার সামগ্রী হিসেবে ৫কেজি চাল,১কেজি ছোলা,১ লিটার তেল ,১কেজি মুড়ি,১কেজি ডাল,১কেজি চিনি,১কেজি লবন ও ১টি সাবান প্রদান করা হয় ।

এসময় বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ,অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান,জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিমন সরকার,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান,কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র জনসাধারণকে ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে এছাড়া ও ভিজিএফ ও ত্রাণ সহায়তার নগদ অর্থ মিলে সর্বমোট ৩কোটি তেষট্রি লক্ষ ছত্রিশ হাজার নয়শত টাকা বরাদ্ধ বান্দরবানে এসেছে যা দিয়ে জেলার দু:স্থ ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করা হবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ কঠোর লকডাউন ও করোনার এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!