নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২১, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫২২ জন

লামায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, ৯ লক্ষ টাকা জরিমানা

Copy Link

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়নে চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২টি ইটভাটার মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা পরে ২টি ২ লক্ষ করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার।

(বুধবার ২৭ জানুয়ারী ২১ইং) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহফুজা জেরিন ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক আব্দুস সালাম। অভিযানে সাথে থেকে সহায়তা করেন, লামা থানা পুলিশ, র‌্যাব-১৫ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা।

গুড়িয়ে ফেলা ভাটাগুলো হলো- চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মোক্তার মিয়া সহ যৌথ পরিচালিত উপজেলার ফাইতং ইউনিয়নের পাদুরছড়া এলাকার ফাইভজিএম ব্রিকস, চকরিয়া উপজেলার ছিকলঘাট এলাকার ফরিদ মিয়া পরিচালিত ফাইতং ফাদুরছড়া এলাকার এসডব্লিউবি ব্রিকস। এসময় ইটভাটা দুইটির টিনের চিমনি ভেঙ্গে ফেলে এবং স্কেভেটর দিয়ে ভাটার কাঁচা-পাঁকা তৈরি ইট গুড়িয়ে দেয়া হয়। তাছাড়া ফায়ার সার্ভিসের পানির গাড়ি দিয়ে পানি দিয়ে ইটভাটা গুলো নষ্ট করে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার বলেন, আদালতের নির্দেশে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যতগুলো ইটভাটা রয়েছে প্রত্যেক ভাটায় অভিযান পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহফুজা জেরিন বলেন, ভাটায় চিমনি ব্যবহার করে যারা ভাটার কার্যক্রম চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সব ভাটায় স্থায়ী চিমনি ব্যবহার না করে হাওয়ার মাধ্যমে ইট তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের জরিমানা করা হচ্ছে। ২০১২ সালের পর থেকে পরিবেশ দূষণকারী সনাতন পদ্ধতির ফিক্সড চিমনি দিয়ে ইটভাটা নিষিদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!