babul khan
১ জানুয়ারি ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯৮ জন

লামা থেকে যাওয়া পথে চকরিয়ায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ -আহত ৫

Copy Link

দুর্ঘটনায় কবলিত সৌদিয়া পরিবহের বাসটি শুক্রবার (০১ জানুয়ারী)সকাল সাড়ে ৭টায় লামা বাস টার্মিনাল হতে ছেড়ে আসে। গাড়ির অধিকাংশ যাত্রীর বাড়ি বান্দরবানের লামা উপজেলার। দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী জানায়, ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।

চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। শুক্রবার (১জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার(১জানুয়ারি)সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক (৩২), শাহাব উদ্দিনের ছেলে মো: বাবু (৩৫)।
গুরুতর আহতরা হলেন অতুল বড়ূয়া (২২), নিশীথ বড়–য়া (১৮) হেলাসিং মারমা (২৪), তফুরা খাতুন (৭০) ও মমতাজ (২৮)। এরা সবাই বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান বলেন, সকালের দিকে লামা থেকে সৌদিয়া পরিবহণের একটি বাস বান্দরবানের লামা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যাত্রীবাহি বাসটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হয় আরো ৫ জন যাত্রী। তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তন্মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁতে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!