Mahabub Hassan Khan
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮৩ জন

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে একরাতে ৫ দোকান চুরি

Copy Link

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে একরাতে ৫টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার ভোররাতে এসব দোকান চুরি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের।

চুরি হওয়া দোকান গুলো হলো- বাইশারী বাজারের সিকান্দরের মোবাইল গ্যালারী, জালাল আহমদের চনামুড়ি, আনসারুল করিম খোকনের কুলিং কর্ণার, দিলীপ কান্তি’র নাপিতের দোকান ও মোঃ ইসহাক সওদাগরের মুদির দোকান। দোকানের পিছনের দরজা ভেঙ্গে এসব দোকান থেকে অর্ধ লক্ষ নগদ টাকা সহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

মুদি দোকানের মালিক ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ ইসহাক সওদাগর জানান, তার দোকানের পাশের নাপিতের দোকান থেকে কাঠ কেটে মুদির দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫ হাজার ও কিছু সিগারেটের প্যাকেট নিয়ে যায়। দোকানের অভ্যন্তরে ক্যাশ ভাঙ্গার কাজে ব্যবহৃত রড় ও নাপিতের কাঁচি পাওয়া যায়।

মোবাইল গ্যালারীর মালিক মোঃ সেকান্দর জানান, তার পাশর্বর্তী চনামুড়ির দোকান থেকে কাঠের বেড়া কেটে তার মোবাইল গ্যালারীর দোকানে প্রবেশ করে। সকালে দোকান খুলে দেখতে পায় যে, ক্যাশ ভাঙ্গতে না পারলেও দোকানে রক্ষিত মোবাইল সেটের মধ্যে ৭টি মোবাইল সেট নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা। এ সময় ক্যাশের চেয়ারে চুরির কাজে ব্যবহৃত কিছু নাপিতের কাঁচি ও একটি ছুরি পাওয়া যায়।

কুলিং কর্ণারের মালিক আনসারুল করিম খোকন জানান, দোকান থেকে তার ব্যবহারের ৩টি মোবাইল সেট এবং পানীয় সামগ্রী নিয়ে যায়।
এ বিষয়ে বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির

সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন- কারো দোকানের পিছন থেকে ভেঙ্গে চুরি করলে, সে দায়ভার কমিটি বহন করবে না। বাজারে নিয়মিত পুলিশী টহল ও ৩ জন পাহারাদার রয়েছে। তবুও বাজারের দোকান চুরির বিষয়ে প্রশাসনকে অবহিত করা হবে। প্রশাসনের সহযোগীতায় চোর চিহ্নিত করা হবে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এনামুল হক মুঠোফোনে জানান, তিনি নতুন যোগদান করেছেন বাইশারী তদন্ত কেন্দ্রে। বাজারে চুরির ঘটনাটি অত্যন্ত দু:খজনক। তবে এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কোন অভিযোগ পাননি। তবুও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!