নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২ জন

বান্দরবান বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ডদান অনুষ্ঠান সম্পন্ন

Copy Link

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবান জেলা সদরে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ডদান অনুষ্ঠান।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টায় মহাপিন্ড দান অনুষ্ঠান শুরু হয়। এই উপলক্ষে বান্দরবান খ্যং ওয়া ক্যং (রাজগুরু বৌদ্ধবিহার) চার শতাধিক বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উজানিপাড়া,মধ্যমপাড়া,রাজবাড়ীসহ আশপাশের এলাকাগুলোয় খালি পায়ে প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন।

পিণ্ডদান অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন এবং বৌদ্ধভিক্ষুদের সাথে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, বিহার পরিচালনা কমিটির সদস্য অংচোমং,বিএনপি নেতা,চনু মং, মং শৈ ম্রাই প্রমূখ।

রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষরা। পিণ্ডদান অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা,চাল,ফল,মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করা হয়। প্রতিবছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য এই মহাপিণ্ডদান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, প্রতি বছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে এই মহাপি-দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথিত আছে গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধপল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মালম্বীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ দোকান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!