নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭৪ জন

অনুশীলনেই চমক দেখালেন রোনালদো

Copy Link

ফুটবল বিশ্বের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৩ বছরের অন্যান্য তারকারা যখন অবসরের চিন্তাভাবনা শুরু করেন, তিনি হেঁটেছেন উল্টোপথে। নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন বলেই ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। লা লিগা ছেড়ে সিরি এ’তে।

৩৩ বছর বয়সে এসেও রোনালদোর শারিরীক সক্ষমতা হার মানাবে ২০ বছর বয়সি তরুণ ফুটবলারকে। এখনও যিনি বিশ্বকাপের অন্যতম ফিট খেলোয়াড়ের তকমা পান। তাকে নিয়ে আপাতত জুভেন্টাস সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

মঙ্গলবারের অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যা করলেন, তা দেখে জুভেন্টাস সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে গেছে। বলকে যে তিনি কথা বলাতে পারেন, জুভের ভিনোভো ট্রেনিং বেসে সেটাই দেখালেন সি আর সেভেন। কিছুটা দূর থেকে বল চিপ করেন রোনালদো। নিশ্চিত ছিলেন, বল বারে লাগবেই। তাই বলে শট মেরেই এগিয়ে গেলেন গোলের দিকে।

বল গিয়ে ঠিক লাগল বারে। ফিরতি বলে চোখ রেখে ডান কাঁধ দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। এই ‘‌শোল্ডার গোলে’‌র ছবি নিজেদের টুইটার পেজে পোস্ট করেছে জুভেন্টাস। তারপরই তা রীতিমতো ভাইরাল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!