নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

সেই রাতে বিজিবির সক্রিয় তৎপরতায় নিয়ন্ত্রণে আসে বলিবাজারের আগুন

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে রাত আনুমানিক ১.৪৫ ঘটিকায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সংলগ্ন বলিপাড়া বাজারে একটি দোকান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তেই পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

বলিপাড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে গভীর রাতে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণ নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা চালায় এবং বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক থানচি ফায়ার সার্ভিসকে খরব দেয়া হয়।

পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আনুমানিক ২.৪৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ০২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ০২টি দোকানে রক্ষিত মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরের নিমিত্তে দোকান মালিকদের সাথে বিজিবি সদস্যগণ নিরলসভাবে কাজ করেছে।

স্থানীয়দের কাছে থেকে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ না করলে বলিপাড়া বাজারে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

অগ্নিকান্ডের সূত্রপাত থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক, বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি। তিনি বলেন, অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তি পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন। ভবিষ্যতেও বিজিবি যে কোন দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভায়– আঞ্চলিক পরিষদ সদস্য কে এসং মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!