নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বন্দনা ও চিত্রাঅংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

Copy Link

সোমবার (৬ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত বন্দনা কুইজ ও চিত্রাঅংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর জোনাল স্টাফ অফিসার ও অন্যান্য অফিসার, বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জোন কমান্ডার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যদি ধর্ম,বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে পরস্পরের প্রতি ভালোবাসা,শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করি,তবেই সমাজে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

এসময় সকল ধর্মের মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে জোন কমান্ডার আরও বলেন,“বান্দরবান শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমগ্র দেশের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারে আজকে এমন অনুষ্ঠানে এটাই আমার প্রত্যাশা”।

শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সম্মাননা তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসির অংশগ্রহণে ধর্মীয় রীতি অনুযায়ী মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উত্তোলন করা হয়।

আরো পড়ুন→পাহাড়ের আকাশে ফানুসবাতি, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে প্রবারণার সূচনা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!