babul khan
৬ অক্টোবর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১৩ জন

পাহাড়ের আকাশে ফানুসবাতি, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে প্রবারণার সূচনা

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারে ছোয়াইং দান, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

উৎসব ঘিরে বান্দরবানের বিহারগুলো এখন উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীসহ সব বয়সী মানুষের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।

তিন দিনব্যাপী এই উৎসবের নানা আয়োজনে রয়েছে  ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হবে প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ  ফানুস উৎসব, যেখানে আকাশভরা ফানুস বাতি উড়িয়ে আনন্দ ভাগাভাগি করবেন অংশগ্রহণকারীরা।

বৌদ্ধ ধর্ম মত জানা হয়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এই দিনে গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ এবং ধর্মচক্র প্রবর্তনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। ফলে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা বলেন, এই দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। সকালে ছোয়াইং দান করেছি, প্রদীপ জ্বালিয়েছি, প্রার্থনা করেছি। বিকেলে সবাই মিলে ফানুস উড়াব। এটা আমাদের মিলনমেলার দিন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ করার সুযোগ।

উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার জানান, “এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব। উৎসবটি যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাক ও ইউনিফর্মে মোতায়েন থাকবেন।

আরো পড়ুন→বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

জনপদের নীরব সেবক–কে এস মং

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১০

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১১

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১২

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৩

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৫

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

১৬

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

১৭

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৮

মুখোশের আড়ালে

১৯

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

২০
error: Content is protected !!