নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮০ জন

রুমায় শিক্ষা সামগ্রী বিতরণ ও হরি মন্দিরে ৯ বিজিবির আর্থিক অনুদান

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বুধবার সকাল ১১টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭০২৫ লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

শিক্ষা সামগ্রী বিতরণ শেষে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য ব্যাটালিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এর আগে তিনি রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে রুমা উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন, ঘাতক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!