নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৬১ জন

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের আলিকদম উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুন্নী পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নী পাল আলিকদম উপজেলার, আলিকদম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পশ্চিম বাজারপাড়া এলাকার বিকাশ পালের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মুন্নী পাল গুরুতর আহত হন। এসময় ঘরের ভেতর থেকে শব্দ পেয়ে স্বামী বিকাশ পাল ছুটে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, মৃত মুন্নী পালের স্বামীর ভাষ্যমতে তিনি মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন→বান্দরবানে পুরনো ইটভাটার দুই শ্রমিক অপহৃত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!