নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৫ জন

৩৪ বিজিবির অভিযানে ২,৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় সীমান্ত পিলার ৩১/২-আর সংলগ্ন মন্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটকরা হলেন—ঘুমধুম পশ্চিম পাড়া মৃত মীর কাসেম এর পুত্র মোঃ রশিদ আহমেদ (৩৬ ) ও উখিয়া ঘাট এলাকার বাসিন্দা আবদুল করিমের পুত্র মোঃ ওমর ফারুক (১৮)তল্লাশির সময় তাদের কাছ থেকে ২,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান— সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে ইয়াবাসহ নানা ধরনের চোরাচালান হয়ে আসছিল। বিজিবির এ ধরনের অভিযান সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করছে।

আরো পড়ুন→বান্দরবানে সকল অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!