নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

গ্রামবাসীর শপথ: ভাঙ্গামুড়া পাড়া এখন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম

Copy Link

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়াকে ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ ঘোষণা করা হয়েছে। এ সময় গ্রামবাসী শপথ নেন— গ্রামকে সর্বদা পরিচ্ছন্ন রাখা, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা, প্লাস্টিক দূষণ রোধ করা এবং গাছ লাগিয়ে গ্রামকে সবুজ রাখার প্রতিশ্রুতি দেন।

রবিবার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা। পরে তিনি পাড়া পরিদর্শন করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ভাঙ্গামুড়াকে স্বীকৃতি দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের গুরুত্ব অপরিসীম। এ কর্মসূচিতে শিশু ফোরাম, যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম কমিটি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা আরও জানান, পাড়ায় প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। স্থানীয়দের এই উদ্যোগ শুধু স্বীকৃতি নয়, বরং গ্রামকে সত্যিকারের স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন করে তোলার পথে সবাইকে দায়িত্বশীল করে তুলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা। সঞ্চালনা করেন চিংথোয়াই উ মার্মা। বিশেষ অতিথি ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখই মার্মা। উপস্থিত ছিলেন অত্য পাড়ার কারবারী বাচমং মার্মা, ভাঙ্গামুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুংচিংমং মার্মা, গ্রাউস-এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!