নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

নাইক্ষ্যংছড়ি থানা’র আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় থানার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি থানার সেকেন্ড অফিসার মোঃ ইউসুফ এর সঞ্চালনায় এবং ওসি তদন্ত একরামুল্লাহ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

পরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুরুল হক সভাপতির আসন গ্রহণ করেন।

ওপেন হাউজ ডে উপলক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় থানা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড,স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা জোরদারকরণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ থানার কার্যক্রমকে স্বচ্ছ ও জনবান্ধব করার নানা পরামর্শ প্রদান করেন।

সভায় বক্তারা বলেন,ওপেন হাউজ ডে’র মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

 এতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

সভাপতির বক্তব্যে ওসি মাসরুরুল হক বলেন,“নাইক্ষ্যংছড়ি থানা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এ দায়িত্ব পালন সম্ভব নয়।”

এসময় তিনি থানার প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান এবং যেকোনো সমস্যায় সরাসরি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

ওপেন হাউজ ডে উপলক্ষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!