নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৫ জন

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে দুই চিকিৎসক গুরুতর আহত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা প্রদান কালে হাতির আক্রমণে দুই পশু চিকিৎসকসহ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায়, বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় আরকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে একটি পায়ের গোড়ালি হারানো বন্য হাতি চাকঢালা এলাকার পাহাড়ে অবস্থানরত আছে এমন খবর পেয়ে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ ও তার দল, নাইক্ষংছড়ি বনবিভাগ এবং স্থানীয় জনগণ প্রায় ৪০ কিলোমিটার পাহাড় অতিক্রম করে হাতিটিকে সোনাছড়ি ইউনিয়নের বটতলী এলাকায় নিয়ে আসে চিকিৎসার জন্য।

অসুস্থ হাতিটি স্থান পরিবর্তন করে রামু উপজেলার বনবিভাগের আপার রেঞ্জের গভীরে চলে আসে। পরে সেভ দ্য ন্যাচার, আইইউসিএন এলিফ্যান্ট রেসকিউ টিম, বনবিভাগ ও স্থানীয় জনগণ হাতিটিকে একটি নিরাপদ এলাকায় ঘিরে রাখে।

(১৫ আগস্ট) শুক্রবার ঢাকা থেকে একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করার প্রস্তুতি নেয়। তবে চেতনানাশক গান প্রয়োগের চেষ্টা করলে হাতিটি ক্ষিপ্ত হয়ে চিকিৎসক দল ও উপস্থিত অন্যান্যদের ওপর আক্রমণ চালায়।

এ সময় দুইজন পশু চিকিৎসক গুরুতর আহত হন। এছাড়া মোয়াজ্জেম হোসেন রিয়াদ, তার একজন সহযোগী ও কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন।

তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত চিকিৎসকদের ঢাকায় পাঠানো হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আহত হাতিটির চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো গণমাধ্যমকে কোনো তথ্য জানানো হয়নি।

আরো পড়ুন→স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!