নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৭ জন

নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার নেতৃত্বে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার (২৯ জুলাই) সফলভাবে পালিত হয়েছে।

এদিন সকাল ১১.০০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান—হাজী এম.এ. কলাম সরকারি কলেজ ও নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ, যিনি সমগ্র কার্যক্রম তদারকি ও নেতৃত্ব দিয়েছেন।

এছাড়াও হাজী এম.এ. কলাম সরকারি কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুর রহমান, জিন্নাহ, মোঃ আইয়ুব, ইসমাইল, বেলাল, ফারুক।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরফিন, আরফাত, দীপংকর, খোকা প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

উপস্থিত ছাত্রনেতারা বলেন—”আজকের একটি গাছ, আগামী প্রজন্মের জন্য আশার বাতিঘর। পরিবেশ রক্ষার এই সংগ্রামে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।”

এই কর্মসূচির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্ররাজনীতির এক মানবিক ও পরিবেশবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপির ছাত্রসংগঠন।

স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রদলের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!