নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৬ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাংবাদিকের বাগানে ও দোকানে হামলা-লুটপাট

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাতের আধারে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক আবদুল হামিদের কলা বাগানের ঘেরাবেড়া ভাংচুর ও বাগানের পাশে থাকা দোকান ঘরের মালামাল লুটপাট করে নিয়ে ৫/৭ জন চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই মধ্যরাত দেড়টার দিকে পশ্চিম বাইশারীর সাংবাদিক আবদুল হামিদের ভোগ দখলীয় জায়গায় সৃজিত কলা বাগান ও দোকানঘরে।

প্রত্যক্ষদর্শী গাড়ী চালক নেয়ামতুল্লাহ, প্রকাশ পেটান, মোরশেদ ও হাবিবুল্লাহ জানান, রাতে গাড়ী রেখে বাসায় ফেরার পথে তারা দেখতে পায় কলা বাগানের ভিতর কিছু লোকজন ঘেরাবেড়া ভাংচুর সহ পাশে অবস্থিত দোকান ঘরে লুটপাট চালানোর শব্দ। ঐ সময় তারা জিজ্ঞেস করলে দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে প্রত্যক্ষ দর্শীরা ও পিছু ছুটলে বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের পাশে গিয়ে সন্ত্রাসীরা দা হাতে নিয়ে কাছে আসলে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি প্রদান করে।

ঐ সময় স্থানীয়রা তাদের শনাক্ত করতে সক্ষম হন।

স্থানীয়দের ভাষ্যমতে সন্ত্রাসীরা হচ্ছেন আবু হেনা মোস্তফা কামাল, তার পিতা নুরুল বশর, চাচা নুরুল আলম খলিফা ও তার ছেলে তুহিন সহ অজ্ঞাত নামা আরো তিনজন।

বিষয়টি সাংবাদিক আবদুল হামিদ বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল করিম বান্টু, সাধারন সম্পাদক মোঃ আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পান।

বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু জানান, অভিযুক্ত নুরুল বশরকে ঘেরাবেড়া মেরামত সহ মালামাল ফেরত দিতে বলা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল বশরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সুতারাং তার বক্তব্য দেয়াও সম্ভব হয়নি।

এবিষয়ে ক্ষতিগ্রস্থ বাগান ও দোকান মালিক সাংবাদিক আবদুল হামিদ জানান বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ বরাবরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এনিয়ে ক্ষতিগ্রস্থ পরিববার সন্ত্রাসী আবু হেনা মোস্তফা কামাল সহ ভাংচুর ও দোকানঘর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

আরো পড়ুন→থানচিতে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!