নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭১ জন

রুমায় কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে তাদের এ কর্মবিরতি। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বানের শিক্ষকরা কর্মবিরতীতে যাওয়ার ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা।

 

সোমবার (২৬ মে) সকালে সহকারী সংগঠন ঐক্য পরিষদের আহ্বানে বান্দরবানের রুমায় এবার পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি করা হবে বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা।

 

সহকারী শিক্ষকদের কর্মবিরতীর কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

রুমা বাজার আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা বলেন, “সহকারী শিক্ষকরা কর্মবিরতী ঘোষণা দেয়ায় আমাদের বিদ্যালয়ের শ্রেনীকক্ষেপাঠদান বন্ধ হয়ে বসে আছে শিক্ষার্থীরা শিক্ষক ছাড়া ক্লাসে বসে আছে”।

 

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি রুমায় কয়েক দফা সমাবেশ করেন প্রাথমিক শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

 

আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো–পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে ৪ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত আছেন।

আরো পড়ুন→লক্ষ্মীপুরে বিএনপি নেতার মদদে হামলার শিকার গ্রাম্য ডাক্তার নিজস্ব

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!