Khaled Mahabub Khan Arafat
৯ মার্চ ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭১৬ জন

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভোররাতে রাবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল ডাকাত দলটি, এসময় হাতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত কে ধরতে সক্ষম হয় এলাকাবাসী।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বাইশারীর আব্দুর রহিম কোম্পানির রাবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে) ছৈয়দ করিম নামে এক ডাকাতকে আটক করে গণধোলাই দেয় জনতা।

আটককৃত ব্যাক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ননের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র ছৈয়দ করিম (৪০)।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বাইশারী ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে আব্দু রহিম কোম্পানির রাবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো ডাকাত দলটি।

রমজান মাস হওয়ায় এ সময় স্থানীয় লোকজন সেহেরির সময় সড়ক দিয়ে আসা-যাওয়া করার ফলে অস্ত্রসহ এক ব্যাক্তি স্থানীয়দের নজরে আসে। তাৎক্ষণিক এলাকাবাসী চারদিকে ঘিরে ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হয়।

 পরবর্তীতে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর (এ স আই) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছৈয়দ করিম নামের সেই ডাকাতকে গ্রেফতার করে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

রবিবার ভোররাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যাক্তিকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদল। অস্ত্রসহ আটকে রাখা ছৈয়দ করিম নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে বলে তিনি জানান।

আরো পড়ুন→থানচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

জনপদের নীরব সেবক–কে এস মং

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১০

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১১

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১২

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৩

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৪

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

১৬

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৭

মুখোশের আড়ালে

১৮

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

২০
error: Content is protected !!