Khaled Mahabub Khan Arafat
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৬০ জন

বান্দরবানে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের হাতে অস্ত্রসহ যুবক আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্রসহ বিকসান মিয়া (৩৪) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর রাতে সোনাইছড়ি ইউনিয়নে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় তামাক ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান গ্রামের মোহাম্মদ সোলাইমান মিয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে গভীরে বেশ কয়েকজন ডাকাত দলের সদস্যরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয় কিছু যুবক নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতের মধ্য হতে একজন উত্তেজিত হয়ে এনামুল হক নামের একজনের মাথায় অস্ত্র তাক করে। পরে অস্ত্রসহ ঐ ডাকাতের উপর ঝাপিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশেপাশে থাকা স্থানীয় আরও বেশ কিছু যুবক জড়ো হয়।

ডাকাতের অনান্য সদস্যরা ভয়ে এদিক সেদিক পালিয়ে গেলেও অস্ত্রসহ বিকসান মিয়া নামে ডাকাতকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ একটি টিম।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

একই সাথে তার থেকে দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় কোন সন্ত্রাসী ও অপরাধ কর্মকান্ড এর সাথে জড়িত থাকা ডেভিলের জায়গায় হবে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরো পড়ুন→থানচি উপজেলা নির্বাহী অফিসার যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১০

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১১

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১২

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৩

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৪

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৫

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৮

বন লুটছে বন বিভাগ!

১৯

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!