নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩০ জন

বৃহস্পতিবার বান্দরবানে উদ্বোধন হতে যাচ্ছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ তারুন্যের উৎসব উপলক্ষে বান্দরবানে ১৬টি দল নিয়ে আয়োজন করা হবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

২৮ জানুয়রী (মঙ্গলবার) জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসক বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “তারুন্যের উৎসব-২০২৫” উদযাপনের অংশ হিসেবে অনুর্ধ্ব-১৭ বছরের বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে আয়োজন করা হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক প্রতিভার বিকাশ, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার

লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব- ১৭) এর বান্দরবান জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে ।

বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি টুর্নামেন্টটি ৩০ জানুয়ারি বেলা ১টায় উদ্বোধন করবেন এবং ২ ফেব্রুয়ারি ২০২৫খ্রি. ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন। বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভা (বান্দরবান পৌরসভা) বালক ও বালিকা দলসহ মোট ১৬টি

দল নিয়ে বান্দরবান জেলা পর্যায়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বান্দরবান জেলা পর্যায়ে অংশগ্রহণকারী ৮টি বালক দল হতে

বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে বান্দরবান জেলা বালক (অনূর্ধ্ব-১৭) দল গঠিত হবে। অনুরুপভাবে বান্দরবান জেলা পর্যায়ে অংশগ্রহণকারী ৮ টি বালিকা দল হতে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে বান্দরবান জেলা বালিকা (অনূর্ধ্ব-১৭) দল গঠিত হবে। উক্ত বালক ও বালিকা দল ২টি আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের মাধ্যমে ৬৪ জেলা হতে বাছাইকৃত ৪০ জন বালক ও ৪০জন বালিকা ২ মাস ব্যাপী ঢাকা বিকেএসপিতে সরকারি অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ পাবে। উক্ত ৪০ জন বালক হতে ১৮ জন বালক সরকারি অর্থায়নে ব্রাজিল ও ৪০ জন বালিকা হতে ১৮ জন বালিকা সরকারি অর্থায়নে পর্তুগাল যাওয়ার সুযোগ পাবে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুতালেব, সহকারী কমিশনার ( এনডিসি) আসিফ রায়হান, সহকারী কমিশনার নবাব আলি,জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম।

আরো পড়ুনঃ শিশুদের শৈশব গঠনে মায়েদের সচেতন হতে হবে- মেজর এম এম ইয়াসিন আজিজ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!