নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬৪ জন

বান্দরবানে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে চলছে ভলিবল টূর্ণামেন্ট ২০২৫

Copy Link

ডেস্ক নিউজঃ উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫ এর দ্বিতীয় পর্বের খেলা চলছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।

রবিবার ( ২৬ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,রোয়াংছড়ি সাব জোন কমান্ডার,মেজর এমএম ইয়াসিন আজিজ।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন অতিথিরা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর এমএম ইয়াসিন আজিজ বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তি ও সামাজিক স্থিতিশীলতার মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

 তিনি আরও বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়,নেতৃত্ব গড়ে তোলে,শৃঙ্খলার শিক্ষা দেয় এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।তরুন ও যুব সমাজকে খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন এবং যে কোন সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাষ্টারসহ সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সিনিয়র সহ- সভাপতি রফিকুল আলম, ভলিবল রেফারী ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহ- সভাপতি নিনি প্রূ, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে,রোয়াংছড়ি জোনে,বান্দরবান সদর ও রুমা উপজেলার ৫টি দল। গত বছর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলোয়াড়রা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে ভূমিকা রাখবে।

টুর্ণামেন্টটির ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!