Khaled Mahabub Khan Arafat
২২ ডিসেম্বর ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৯৯ জন

বান্দরবানে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান রুমা সেনা জোনের উদ্যোগে খ্রীস্টান ধর্মালম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষ্যে দূর্গম এলাকার বিভিন্ন চার্চে উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী।

রোববার (২২ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া এবং খামতাংপাড়ার বিভিন্ন চার্চ ও স্থানীয় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ। এতে স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য যে, বর্ণিত প্রত্যন্ত অঞ্চলের পাড়াগুলো বম উপজাতি (৯৫%) এবং খিয়াং (৫%) উপজাতিদের অধ্যুষিত এলাকা। শতভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমে সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডারগণ পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

খ্রিষ্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা বহন করে। ক্যাম্প কমান্ডারগণ উল্লেখ করেন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই। পাড়াবাসীদের সহায়তা এবং একতা উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে। এই কার্যক্রমের ফলে পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য গ্রহণ করা হয়েছে।

বড়দিনে এ ধরণের সহায়তা এবং শান্তি ও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন >>>নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা সুপারি জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!