Khaled Mahabub Khan Arafat
২৭ নভেম্বর ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪৪ জন

বান্দরবানে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া (কে আর ই ) ব্রিক ফিল্ড সরকারি নির্দেশ লংঘন করে ইটভাটা কার্যক্রম সম্পাদনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার  (২৭ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ভাবে ইট প্রস্তুত কালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা ও ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়।

জানা যায় ওই ওবৈধ ইট ভাটার মালিক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া এলাকার মো: ইলিয়াছ।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

অভিযান চলাকালীন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন,পুলিশ ও আনসার সদস্যরা।

আরো পড়ুন >>>থানচিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১০

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১১

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১২

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৪

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৫

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৬

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৭

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৮

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৯

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০
error: Content is protected !!