নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩৮ জন

বান্দরবান ভ্রমনে পর্যটকদের ৩৫% ছাড়ে সেবার আহবান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে থেকে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের ভ্রমণের জন্য উন্মোক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।

এর পর জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে পর্যটকদের ভ্রমণে আহবান জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

( ৭নভেম্বর) বৃহস্পতিবার সকালে জেলা সদরে অবস্থিত হোটেল গ্র্যান্ডভেলীর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ, এসময় এসব কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বলেন, জেলায় ৯৪ টি হোটেল ও রিসোর্ট আছে। এর মধ্যে জেলা সদরে ৭৪টি। বাকিটা বিভিন্ন উপজেলায়। জেলায় ৮০% মানুষ কোন না কোন ভাবে পর্যটনশিল্পের সাথে জড়িত।

বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবায়ক নাছিরুল আলম তার বক্তব্যে বলেন, গত ২ বছর জেলায় পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইতিমধ্য অনেক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ হয়ে গিয়েছে। অনেক কর্মী চাকরী হারিয়েছে। অনেকে কঠিন জীবনযাপন করতে বাধ্য হয়ে পড়েছেন।

দীর্ঘদিন প্রতিক্ষার পর গতকাল থেকে জেলাও র রুমা,থানচি ও রোয়াংছড়ি উপজেলা বাদে বাকি ৪টি উপজেলায় পর্যটক ভ্রমনে উন্মুক্ত করে দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

 পর্যটকদের ভ্রমণকে আরো উৎসাহিত করার লক্ষ্যে জেলার সকল আবাসিক হোটেল গুলোতে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় দেওয়া সিদ্ধান্ত নিয়েছি আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

বান্দরবান হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, মো: গিয়াজ উদ্দিন বলেন, আবাসিক হোটেলের পাশাপাশি খাবার হোটেল ও রেস্তোরাঁয়ও পর্যটকদের জন্য ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, আবাসিক হোটেলে- ৩৫ শতাং, রিসোর্টে-২৫ শতাংশ, খাবার হোটেল ও রেস্তোরাঁয়- ১০ শতাংশ, জীপ,কার, মাইক্রোবাস ( চাঁদের গাড়ী) – ২০ শতাংশ, এবং সিএনজি, মাহিন্দ্র ( থ্রি-হুইলার) ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

(আরো পড়ুন)

 

আমাদের সরকার ক্ষমতায় এলে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে: সাচিং প্রু জেরী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!