নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৮২ জন

পরিবেশ রক্ষায় আজ থেকে কাঁচাবাজারে  পলিথিন নিষিদ্ধ

Copy Link

ডেক্স নিউজঃ দেদারসে পলিথিনে ব্যাবহার রোধে সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। আজ থেকে চালু করা হচ্ছে কঠোর মনিটরিং। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান।

গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান এবং ঘোষণা দেন ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

জানা গেছে,নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন,মজুত,পরিবহন,বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।এরই অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপের পর আজ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হতে যাচ্ছে। তবে বিকল্প হিসেবে ব্যবহৃত হবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়কারী লিংকন গায়েন গণমাধ্যমকে বলেন, এটা সত্য যে পলিথিন পরিবেশ,খাল-নদী ও মাটির জন্য বিপজ্জনক। সেজন্য এটি বন্ধ হওয়া দরকার।পাশাপাশি এটিও সত্য যে,বাজারে বিকল্প সামগ্রী না দেওয়ায় বিভিন্ন সময় সরকারের নেওয়া পলিথিন বন্ধের ঘোষণা সুফল পায়নি। এবারেও আমরা মনে করি যে সাধারণ মানুষ এখনও প্রস্তুত হয়ে উঠতে পারেনি।

তিনি পরামর্শ দেন,শুরুতেই কাঁচাবাজার নয়,বরং পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে সচেতনতা গড়ে তুলতে হবে।

এর আগে,দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও প্রায় দুই দশক ধরে নজরদারির অভাবে সাধারণ মানুষের মাঝে এই নিষেধাজ্ঞার প্রভাব ম্লান হয়ে গেছে।এ অবস্থায় বিশেষজ্ঞরা মনে করেন, বাজারে পর্যাপ্ত বিকল্প সরবরাহ এবং জনগণের সচেতনতা বাড়ানো গেলে এই উদ্যোগটি সফল হতে পারে।

আরও পড়ুন >>>প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পাঠ্যপুস্তকে আসছে পাঁচ রকমের পরিবর্তন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!