নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৭ জন

নাইক্ষ্যংছড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-উদযাপন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ জনসাধারনের অংশ গ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 সোমবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা

 প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাইক্ষংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এ সেলিম,নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,নাইক্ষংছড়ি থানা’র সেকেন্ড অফিসার

 মো: ইউসুফ,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ।

আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। এবং শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে পরিবারে দায়িত্বশীল হতে হবে বলে এই বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন।

তিনি আরো বলেন,শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সাংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!