নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮ জন

১৭ বছর পর প্রকাশ্যে নাইক্ষংছড়ি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Copy Link

নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষংছড়ি উপজেলার প্রতিটি উপজেলায় উপজেলা ভিত্তিক কর্মী সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এরই অংশ হিসাবে নাইক্ষংছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৮টার নাইক্ষংছড়ি সরকারী কলেজের অডিটোরিয়াম সকাল ৮টার সমযে শুরু হওয়া কর্মী সম্মেলন দুপুর ২টা পর্যন্ত চলে।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাইক্ষংছড়ি উপজেলা আমীর মওলানা ওমর ফারুক সিরাজী সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। কর্মসূচী অনুযায়ী নাইক্ষংছড়ি উপজেলা আমীর ওমর ফারুক সিরাজী উদ্ভোধনী বক্তব্য পেশ করেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন,বান্দরবানের জেলা জামায়াতের আমীর এস এম আব্দুল সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে পরিচালক ও জামায়াতের নেতা ডা: শাহ আলম ও কক্সবাজার সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর প্রমুখ।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন করতে পারায় এবং স্বাধীন দেশে নেতা কর্মীদের মন উৎপুল্ল । তাদের কয়েকজন নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, আমাদের কলিজার টুকরো হাজারো ছেলেদের বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণ আর বেঁচে যাওয়া শিক্ষার্থীদের বলিষ্ট নেতৃত্বের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আজকে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমাদের বাকস্বাধীনতা অর্জন হয়েছে । আর এরই মাধ্যমে আজ জনসম্মুখে আমাদের দ্বীনের দাওয়াত সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় মহান রবের দরবারে ২০২৪ ইং সালের ২য় মুক্তি যুদ্ধে নিহত সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আর আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকল বীর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বক্তারা বলেন, আমাদের আমিরে জামায়াতের ঘোষণা অনুযায়ী আমরা ১৫ বছর যে নির্যাতনের শিকার হয়েছি তার বদলা নেবনা। বরং আমাদের প্রিয় নবীর আদর্শ দিয়ে সব মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে তাদের বদলে দেব। এতে এ দেশ, জাতি সকলে দুনিয়া আখেরাতে চুড়ান্ত বিজয়ের দিকে পৌঁছে যাবে। এ জন্য সকল কর্মীদেরকে কোরান সুন্নাহ ভিত্তিক জীবন গঠন সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।

এসময়ে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্র শিবির সভাপতি কলিম উল্লাহ,

মওলানা বসির,জামায়াত ইসলামীর উপজেলা চেয়ারম্যান  প্রর্থী  রফিক বসরী ,সাবেক ছাত্রনেতা তাওহিদ আজাদ, কক্সবাজার ফুায়াদ আল খতিব হাসপাতালে পরিচালক ডা, শাহ আলম, সৌদি প্রবাসি সাবেক ছাত্র নেতা এম এ মান্নান,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদিউল আলম,সভায় জামায়াতে ইসলামী, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিক আহমদ ও সেক্রেটারি হাফেজ মোতাহারুল হক, সাবেক সেক্রেটারি ও সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর রামু উপজেলা জামায়াতের নেতা তৈয়ব উল্লাহ, পেশাজীবি ফোরামের উপজেলা সভাপতি হাফেজ আবু সোলতান,ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ ও সহ-সভাপতি বদিউল আলম বদু, সাধারণ সম্পাদক আজিজুল হক, ও মনির সিকদারসহ জেলাও

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের  সাবেক বর্তমান  দায়িত্ব শীল

কর্মীরা। কর্মী সম্মেলনে চলাকালীন  কলেজ অডিটরিয়ামে কানায় কানায় পূর্ণ সম্মেলনস্হল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!